বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

উৎসবের সমাপ্তি প্রতিমা নিরঞ্জনে

নিউজ ডেস্ক :: ঢাকের কাঠিতে বিদায়ের সুর। দেবী দুর্গার বিদায়ে বিষাদের ছায়া। দুর্গতিনাশিনী যেমন এসেছিলেন বিপুল আড়ম্বড়ে, তেমনি কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয় তার সমাপ্তি প্রতিমা নিরঞ্জনে।

ঢাক-ঢোল, কসর ধ্বনিতে পাঁচদিন আগে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে শারদোৎসবের সূচনা হয়েছিল, সেই একই বাদ্য-বাজনায় ইতি ঘটল সেই উৎসবের।

দশমির আমেজ-আবহে শুভ বিজয়ার আনন্দ মিলনে ভক্তদের উচ্ছ্বাস। রাজশাহী নগরীর বিভিন্ন মন্দির মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় পদ্মা নদীর ঘাটে।

দোলায় করে বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে ফির যাচ্ছেন দেবী। তাই তাকে বিদায় জানাতে ভক্তকুল এসেছেন ময়মনসিংহে ব্রহ্মপুত্র প্রতিমা বিসর্জন ঘাটে।

ভক্তরা বলেন, খুব কষ্ট হয়। আবার অপেক্ষা করি, কবে মা আসবেন। মা যেন করোনামুক্ত বিশ্ব দেন, পৃথিবীকে শান্তি দেন, সে প্রার্থনা করি।

দেশের বিভিন্ন স্থানে দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে স্বর্গে ফেরেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এর আগে দশমির পূজা শেষে মঙ্গলের জন্য সিঁদুর দানের খেলায় মাতেন ভক্তরা।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঠ, মন্দির মণ্ডপ, থেকে যাত্রাপথ বা বিসর্জনের ঘাট, সবখানে ছিলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়া নিরাপত্তা।

বিশ্ব থেকে সব অশুভ শক্তি ও মহামারি থেকে মুক্তি কামনা করে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: