বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

স্মৃতি কথা – মোঃ মোবারক হোসেন দেলোয়ার

জীবন থেকে কখন যেন
পঞ্চাশ হলো গত,
হৃদয় পটে উঠে ভেসে
স্মৃতি কথা শত।
মোসাখালী নদী তীরে
গাঁয়ের পাঠশালা,
পথের ধারে হাট আর
বটের তলায় মেলা ।
বিলের জলে শাপলা-শালুক
জল তরঙ্গের মেলা,
জলজ পাখির কিচিরমিচির
জল ছিটানো খেলা।
আকাঁ বাঁকা নদীর বুকে
রঙ্গীন পালের নাও
ধানের খেতে টেউ খেলানো
দখিণা-পূবালী বাও।
বাঁশ বাগানের ছায়ায় বসে
চড়ুই ভাতি খেলা,
চাঁদনী রাতে গানের আসর
জারী-সারি আর পালা।
মেঠো পথে ঘোড়ার গাড়ী
মাঠে গরুর পাল,
বাঁশির সুরে মন মাতানো
গাঁয়ের রাখাল।
বৌ-পালানো, কানামাছি
দাড়িয়াবাঁধা খেলা,
ডাংগুলি আর গোল্লাছোট
হরেক খেলার মেলা।
পালকি নিয়ে চার বেহারার
হুনহনা হুন গান,
একতারা হাতে গাঁয়ের পথে
ঘর ছাড়া বাউল।
ভরা বর্ষায় নৌকা বাইচ
কলা গাছের ভেলা,
ময়ুর পঙ্খী রঙ্গীন সাজ
নদীতে সাতাঁর খেলা।
শীতের ভোরে খেজুরের রসে
ক্ষীর-পায়েসের স্বাদ,
মায়ের হাতের ভাপাপুলি
মামীর হাতে দুধ-ভাত।
সান বাঁধানো পুকুর ঘাট
জ্যোৎস্না মাখা রাতে,
স্বপ্ন মাখা গল্প বলা
দু’জন দু’জনাতে।
কলসী কাঁখে গায়ের বধু
লাঙ্গল কাঁধে চাষী,
নতুন ফসল ঘরে তোলা
কৃষাণীর মুখের হাঁসি।
পোটলা পিঠে বুড়ো দাদু
হাতে বেতের লাঠি,
মাটির দাওয়ায় বিছানো
খেজুর পাতার পাটি।
শাশুড়ি ননদ ফাকি দিয়া
মাটির প্রদীপ জ্বেলে,
স্বামীর কাছে লিখা চিঠি
কাজল ধোয়া জলে।
চিঠি হাতে ডাক পিয়ন
বাইস্কোপের ছবি,
মেলায় দেখা পুতুল নাচ
হারিয়ে গেছে সবই।
এমন সুন্দর সুখের জীবন
আর পাবনা ফিরে,
যেতে হবে পরপারে
এই বসুন্ধরা ছেড়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: