সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম
হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি স্টোরকিপার পদে চাকরি দেবে আদ্-দ্বীন হাসপাতাল কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

‘ভিভো’ আইপিএলের টাইটেল স্পন্সরের স্বত্ত্ব ছেড়ে দিয়েছে!

নিউজ ডেস্ক : আইপিএল থেকে সরে গেল চীনা কোম্পানি ভিভো। ভিভো সরে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন চাপে। জানা গেছে, আগামী তিন দিনের মধ্যে টাইটেল স্পন্সরের জন্য টেন্ডার দেবে বোর্ড। তার পরে বিজ্ঞাপন স্বত্ত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রোববার আইপিএল শুরু ও শেষের সূচি দিয়েছে আইপিএলের গর্ভনিং কাউন্সিল। সেখানে ভিভো আইপিএলের বিজ্ঞাপন স্বত্ত্ব চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তারা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্ক উঠেছে। ভিভো থাকলে আইপিএল বয়কটের কথা বলেছেন তারা।

কারণ ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। লাদাখ সীমান্তে চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার পর থেকেই দু’দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। তারপর থেকেই চীনা পণ্য বর্জনের ডাক ভারত জুড়ে। ভারতে ১৯টি চীনা অ্যাপ নিষিদ্ধও হয়েছে। তারই জের ধরে বিতর্ক এবং ভিভোর সরে যাওয়া।

বিসিসিআইয়ের সঙ্গে ভিভো ২০১৭ সালে পাঁচ বছরের চুক্তিতে সই করে। ভিভোর সঙ্গে বোর্ডের প্রতি মৌসুমে ৪৪০ কোটি রুপির চু্ক্তি ছিল। তবে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের চুক্তি করবে বোর্ড।

এরপর ভিভো ২০২১-২৩ সাল পর্যন্ত তিন মৌসুমের জন্য আইপিএলের সঙ্গে নতুন চুক্তি করবে। দুই পক্ষ আলোচনা করে এমন সিদ্ধান্তই নিয়েছে। তারা দুই দেশের সম্পর্কে উন্নতি আসার অপেক্ষা করবে। জানা গেছে, ‘চীন কোম্পানির বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য আসছে। সামনে এটা আরও বাড়বে। বোর্ড এবং ভিভো তাই এক বছরের বিরতি দিয়ে সম্পর্ক উন্নয়নের অপেক্ষা করবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: