বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান

নিউজ ডেস্ক : আলহাজ্ব আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান হিসাবে পুননির্বাচিত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদের ৩৫১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জালাল আহমেদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলহাজ্ব আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)’র ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

অন্যদিকে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মীর আহমেদ সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট। বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুস সালাম সাউদার্ন ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক। এছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত আছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: