বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

আন্তর্জাতিক অহিংস দিবস ও মহাত্মা গান্ধী’র জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন

কামাল মাসুদ :: ‌‌”মানবতার কল্যাণ্যে মহাত্মা গান্ধী” এই স্লোগানে আন্তর্জাতিক অহিংস দিবস ও মহাত্মা গান্ধী’র ১৫১ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে সকাল ১১টায় ‘মানবতার কল্যাণ্যে মহাত্মা গান্ধী’ শীর্ষক আলোচনা সভায় গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার এর সভাপতিত্ব আলোচনা করেন আবদুল আউয়াল প্রধান সমন্বয়ক এন আর ডি এস, পার্পেটিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এর প্রধান নির্বাহি নুরুল আলম মাসুদ, আবদুল আউয়াল প্রধান নির্বাহি এসোগড়ি উন্নয়ন সংস্থা, সংবাদকর্মী কামাল হোসেন মাসুদ, সাংবাদিক দিদারুল আলম, গান্ধী আশ্রম ট্রাস্টের পিচ কোর্ডিনেটর অসীম কুমার বক্সী, গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় প্রমুখ।

আলোচনায় বক্তারা , সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে অহিংসার আলো ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে, অহিংসা দিয়ে পৃথিবী বদলে দেওয়ার আহবান জানান সকলে। নোভেল করোনা ভাইরাস / COVID 19 জনিত বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানের সূচনা পর্বে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সর্ব ধর্মীয় প্রার্থনা এবং মহাত্মার প্রতিকৃতিতে খাদি সুতার মালা পরিয়ে দেয়া হয়। আলোচনা শেষে “অহিংসা” গীতিনাট্য পরিবেশন করেন গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: