বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
কিশোর কুমার সাহা,জয় সাহা, শ্রীধাম চন্দ্র বাচার। ছবি: বাঙলার জাগরণ ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রির অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ২৩ বোতল কেরু এন্ড কোং।
গ্রেফতারকৃতরা হলেন, বাঞ্চানগর গ্রামের হারান চন্দ্র সাহার বাড়ির মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে জয় সাহা (৩০) ও মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।
লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধরী কমপ্লেক্স সংলগ্ন জয় ফার্মা ফামের্সীর আড়ালে মদ বিক্রি করেন।
পরে অভিযান চালিয়ে ফার্মেসীর পিছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩বোতল মদ উদ্ধার করা হয়। একই সাথে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়।
এ ঘটনায় আমরা কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও ফার্মেসীর কর্মচারী শ্রীধাম চন্দ্র বাছারকে গ্রেফতার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে তাদেরকে থানায় প্রেরণ করা হবে।