বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

মৌলভীবাজার যোদ্ধাহত মুক্তিযোদ্ধার বৃক্ষরোপন অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুুরী খুশী ও ব্যবসায়ী সেলিম আহমদের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।

আজ সোমবার বিকাল ৩টায় জুুড়ী কামিনীগঞ্জ বাজার প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুুরী খুশী, ব্যবসায়ী সেলিম আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক শিমুল আহমদ, নির্মাণ শ্রমিক নেতা বুলবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ মাতৃকার টানে এসএসসি পরীক্ষার্থী আব্দুস সহিদ চৌধুরী খুশী চলে যান মহান মুক্তিযুদ্ধে। পাকিস্তানী আর্মির চলাচল পথে স্থল মাইন পুথা ছিল তাঁর কাজ। বড়লেখার নান্দুয়া এলাকায় স্থল মাইন পুথা কালে একটি মাইন বিস্ফোরণে তাঁর দুই হাত ও দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না। এমতাবস্থায়ও দেশ প্রেম হিসেবে চালিয়ে যাচ্ছেন সামাজিক কর্মকান্ড। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: