শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল কুদ্দুসের পিতা, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকেল ৪টা ৪৮ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি হারুনার রশীদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, গজারিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হালিমুল ইসলাম ছোটন, মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক আব্দুল মালেক এবং জাহানারা বেগম এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল (১৮ এপ্রিল) শনিবার সকাল ১০টায় শিমুলিয়া চৌধুরী বাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।