শনিবার, ০২ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

করোনাকে জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নিউজ ডেস্ক :: করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন পর্তুগাল এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রান্তের ১৯ দিনের মাথায় এ সুখবর আসলো। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে রোনালদোর ক্লাব তার করোনামুক্ত হওয়ার খবর জানায়।

বিবৃতিতে তারা জানিয়েছে, তুরিনের বাড়িতে তাদের দলের মধ্যমণিকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেশের হয়ে উয়েফা নেশনস লিগ চলার মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। ফ্রান্স থেকে লিসবনে ফেরার পর তার কোভিডের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত তাকে লিসবনে হোম আইসোলেশনে পাঠানো হয়। এরপর কয়েকদিন পর মেডিক্যাল ফ্লাইটে চড়ে লিসবন থেকে তুরিনে উড়িয়ে আনা হয় জুভেন্টাস তারকাকে। তবে তুরিনে এসেও আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে।

অবশেষে সকল উৎকণ্ঠার অবসান হল। ক্রিশ্চিয়ানোর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় কোভিড পরীক্ষা করা হলে সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: