শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

তিনি বলেন, ‘ইতিমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে।’

সড়ক দূর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চারলেন, ছয়লেন, আটলেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দূর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।’

নিরাপদ সড়কের সাথে ইঞ্জিনিয়ারিং সলিউশন, এনফোর্সমেন্ট এবং এওয়্যারনেস -এই তিনটি বিষয় সম্পর্কিত জানিয়ে তিনি বলেন, ‘মহাসড়কের নির্মাণ ক্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতিমধ্যে চারলেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নেয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে।’

দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ চলমান আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রায় সাড়ে চারশ’ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ চলছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: