শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

জেলহত্যা ইতিহাসের কলঙ্কিত অধ্যায়- তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন ৩ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। জাতির পিতার আদর্শের পতাকাকে ধারণ করে জননেত্রী শেখা হাসিনা জনগণের সমর্থনে ক্ষমতায় অধিষ্ঠিত আর ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। প্রতিমন্ত্রী আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আবু আহমেদ মান্নাফি, এড. বলরাম পোদ্দার, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভিনেত্রী তারিন, শিল্পী খন্দকার রফিকুল আলম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: