শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

হাসান মতিউর রহমানের দুই গানে কণ্ঠ দিলেন মমতাজ

নিউজ ডেস্ক :: দেশের জনপ্রিয় গীতিকার হাসান মতিউর রহমান। তার লেখা বহু গান কালজয়ী হয়ে আছে। ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’খ্যাত এই গীতিকারের অনেক গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজও।

এ জুটি আবারও হাজির শ্রোতাদের জন্য নতুন দুটি গান নিয়ে। গান দুটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

তিনি নিশ্চিত করলেন, গেল ২৬ জানুয়ারি রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুইটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গীতিকার হাসান মতিউর রহমান তার নতুন গান সম্পর্কে বলেন, ‘মমতাজ প্রিয় গায়িকাদের একজন। অনেকদিন পর ওর জন্য দুটি গান লেখা হলো। একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দু’টি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।’

গানের ভিডিওতে দেখা যাবে গায়িকা মমতাজকেই। গান দুটি সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।

প্রসঙ্গত, ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানটির সংগীতে পরিচালক ছিলেন মুশফিক লিটু।
এলএ/এমকেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: