সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :: আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো (৫৬) মারা গেছেন। জার্মানির একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

হামিদ বাকায়োকো জার্মানিতে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। গত বছরের জুলাইয়ে তিনি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন।

হামিদ বাকায়োকোর মৃত্যুতে শোক প্রকাশ করে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান উয়াত্তারা বলেছেন, হামিদ ছিলেন একজন মহান রাষ্ট্রনেতা, তরুণদের কাছে অনন্য উদাহরণ, রাষ্ট্রের জনগণের প্রতি তার আনুগত্য ছিল অসাধারণ।

গত বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ। পরে সুস্থও হয়ে উঠেন। পরে তিনি দ্বিতীয় দফায় করোনা সংক্রমিত হন এবং ম্যালারিয়ায়ও আক্রান্ত হন। গত ফেব্রুয়ারিতে হামিদ বাকায়োকোকে ফ্রান্সে নিয়ে আসা হয়েছিল মেডিকেল পরীক্ষার জন্য। অবস্থার অবনতি হলে তাকে জার্মানিতে নেওয়া হয় চিকিৎসার জন্য।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: