শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন কিংবদন্তি অভিনেতা আলমগীর

নিউজ ডেস্ক :: করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা আলমগীর। এ খবর নিজেই জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। চিকিৎসকরা বাসায় যথেষ্ট সচেতনতার মধ্যে থাকতে পরামর্শ দিয়েছেন। বাইরে খুব কম বের হতে হবে এবং যত বেশি পারা যায় বিশ্রামে থাকতে হবে। আমিও যথাসাধ্য চেষ্টা করব চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।’

এ সময় ডাক্তার ও নার্সদের আন্তরিক সেবার প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক, ডা. হুমায়ূন কবির কল্লোল ও ডা. তানজিনা হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা চলে আলমগীরের।

উল্লেখ্য, পারিবারিক টানাপড়েন, সামাজিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: