শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

কাবা শরিফের দু’শ বছর আগের দুর্লভ ছবি নিলামে

কাবা শরিফ। মুসলিম উম্মাহর আবেগ অনুভূতির হৃদয়স্পন্দন। আল্লাহর এ ঘর পবিত্র নগরী মক্কায় গিয়ে দেখে নয়, বরং শুধু ছবি দেখলেই মুমিন মুসলমানের হৃদয়ে অন্যরকম এক অনুভূতি জাগ্রত হয়। কাবা শরিফের এমনই একটি পুরনো ছবি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের সোথেবি’স হাউজ নিলাম সংস্থা। খবর আল-খালিজ অনলাইন ডটনেট।

খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিলাম সংস্থা সোথেবি’স হাউজ এবার মধ্যপ্রাচ্যের বিরল কিছু ঐতিহাসিক ছবি, মানচিত্র ও বইয়ের অনেক সংগ্রহ নিলামে তুলছে। সেসব ছবির মধ্যে কাবা শরিফের দু’শ বছরের পুরোনো একটি ছবিও স্থান পেয়েছে। আগামী ১৩ মে পর্যন্ত এ নিলাম চলবে।

কাবা শরিফের এ দুর্লভ ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা হজযাত্রীরা কাবা শরিফ থেকে আরাফাতের ময়দান ও জাবালে রহমতে যাওয়ার এবং সমবেত হওয়ার দৃশ্যও। সারিবদ্ধভাবে হজযাত্রীরা আরাফাতের ময়দানমুখী।

আজ থেকে দু’শ বছর আগে পবিত্র নগরী মক্কা তথা কাবা শরিফ এবং পাশ্ববর্তী অঞ্চলের বাড়ি ঘরের চিত্র ফুটে ওঠেছে এ ছবিতে। যা দেখতে সত্যিই লোভনীয় ও চমৎকার। যা সব মুমিন মুসলমানের হৃদয়কে আকর্ষিত করে তুলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: