বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

ত্রাণ নিয়ে দুর্নীতির কোন সুযোগ নেই- তথ্য প্রতিমন্ত্রী

 সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বৈশ্বিক এই মহামারিতে ত্রাণ নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। যারা এ ধরণের অপচেষ্টা করবেন তাদেরকে আইনের হাতে ধরা পড়তে হবে। এটা শেখ হাসিনার সরকার। এটাকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার, এটা ত্রাণ নয় আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার।

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ এবং খাদ্য মজুদ আছে। প্রতিটি ক্ষুধার্ত মানুষ খাদ্য সহায়তা পাচ্ছে। করোনা সংকট যতদিন চলবে ততদিন আমরা ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিতে থাকবো। করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে জন প্রতিনিধিদের। ত্রাণ নিয়ে দুর্নীতি করে কেউই ছাড় পাবেন না।

সোমবার দুপুরে পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩ শতাধিক মৎসজীবি ও উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈার গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ শতাধিক দরিদ্র, অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: