বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

হজের খুতবা দেবেন শেখ বন্দর বালিলা

নিউজ ডেস্ক :: জিলহজ মাসের নবম দিন আরাফার দিন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। চলতি বছর আরাফার দিনের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলা। খবর সৌদি গেজেটের।

রাজকীয় এক ডিক্রির মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমান এই নির্দেশ জারি করেন। গ্র্যান্ড মসজিদের ইমামের দায়িত্ব ছাড়াও শেখ বন্দর কাউন্সিল অব সিনিয়র স্কলার্সেরও সদস্য।

আরাফাতের দিনে খুতবার দায়িত্ব দেয়ার পর সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন শেখ বন্দর বালিলা।

পবিত্র হজের দিন ধর্মপ্রাণ মুসল্লীরা আরাফার ময়দানে পর্বত ও এর আশপাশে অবস্থান করেন। আরাফাতের মসজিদে নামিরা থেকে একজন ইমাম সমবেত মুসলিমদের উদ্দেশে খুতবা দেন।

খুতবা দেয়ার জন্য প্রতি বছর মক্কার মসজিদুল হারাম বা মদিনার মসজিদে নববীর কোনও একজন ইমামকে নির্বাচন করা হয়। এই বছর মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলাকে নির্বাচিত করা হয়েছে।

আরাফার দিনের খুতবায় গুরুত্বপূর্ণ কথা বলা হয়। আরাফার দিন খুতবা দেয়া সুন্নত। ওইদিন জোহর ও আসরের নামাজ পড়ার আগে খুতবা শুরু করা হয়। পরে জোহরের সময় জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করা হয়।

এরপর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে এশার সময় আদায় করা হয়। নামাজ আগে ও পরে আদায়ের বিধান শুধু এই দিনের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, চলতি বছর ১৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার ঈদুল আজহা পালন করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: