শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম
চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকা ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হালকা বৃষ্টিতেই শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজারে জলাবদ্ধতা দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’ আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো

আশ্বিনের শেষ দিকে তীব্র গরম, কী বলছেন আবহাওয়াবিদরা?

নিউজ ডেস্ক :: রাজধানীসহ দেশের সর্বত্র বিরাজ টানা কয়েক দিনের গরমে অস্বস্তির মাত্রা বেড়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়াবিদরা জানান, আশ্বিনের শেষ সময়ে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এমন গরম অনুভূত হচ্ছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

শুক্রবার বিকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস যুগান্তরকে বলেন, আর বাতাসে আর্দ্রতা বেশি ও সাগরে লঘুচাপ থাকায় ভ্যাপসা গরম বিরাজ করছে। তাপপ্রবাহ বয়ে না গেলেও রাজধানীসহ কোথাও কোথাও গরম বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ায় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, ঈশ্বরদী, তাড়াশ, দিনাজপুর, খুলনা, যশোর, বরিশাল ও ভোলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়াবিদ আফতাব বলেন, আগামী ৫-৬ দিন ভ্যাপসা গরম আবহাওয়া বিরাজ করবে। কারণ, কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তেমন বেশি বৃষ্টি থাকবে না। অন্তত তিন দিন বিস্তীর্ণ এলাকাজুড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করলেই তাপপ্রবাহ বলা হয়ে থাকে।

গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: