মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

মাঠে নামার আগেই ইনজুরিতে মেসি

নিউজ ডেস্ক : দীর্ঘ লকডাউন কাটিয়ে মাঠে ফিরছেন ফুটবলাররা। ঠাসাঠাসি সূচিতে আবার লিগ শুরু হওয়ায় খেলোয়াড়দের বড় ইনজুরির শঙ্কা আছে। এরই মধ্যে মাঠে ফেরা জার্মান বুন্দেসলিগায় ইনজুরির হানা বেড়ে গেছে।

একই ভয়ে আছে স্পেন, ইতালি, ইংল্যান্ডও। সেই শঙ্কা সত্যি করে অনুশীলনেই ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। করোনা পরবর্তী বার্সেলোনা মাঠে নামবে আগামী ১৩ জুন। ওই ম্যাচে মেসির খেলা নিয়ে তাই তৈরি হয়েছে আশঙ্কা।

মায়োর্কার বিপক্ষে করোনা পরবর্তী প্রথম ম্যাচ খেলবে কাতালানরা। এর আগেই এলো দলের সেরা তারকার ইনজুরির খবর‍! অনুশীলনে ডান পায়ে ব্যাথা পেয়েছেন তিনি। এমআরআই রিপোর্টে হাড়ে হালকা চিড় পাওয়া গেছে। তাই ফিরতে ১০ দিন সময় লাগতে পারে তার। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সা তাই প্রথম ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে গেছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পায়ের পেছনের মাংসপেশিতে টান লাগতে পারে ভেবে নামানো হয়নি মেসিকে। তবে সংবাদমাধ্যম মেসির চোট গুরুতর বলে মনে করছে। লিগে বার্সার এখনও ১১ ম্যাচ বাকি। ৫ সপ্তাহে তারা ওই ম্যাচ খেলবে। প্রতি তিন দিন অন্তর তাই খেলতে হবে ম্যাচ। অন্য খেলোয়াড়রাও তাই ইনজুরি শঙ্কার মধ্যে রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: