শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

‘জনস্বার্থে’ কোটি কোটি টাকা ক্ষতিপূরণের রিট, যৌক্তিকতা কী

নিউজ ডেস্ক :: গত ৯ মে সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগরের সাত বছরের শিশু রাকিবুজ্জামান বিদ্যুতায়িত হয়। এতে তার শরীর ঝলসে হাড়-মাংস খসে পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাকিবুজ্জামানের ডান হাত ও ডান পা (হাঁটুর নিচের অংশ) কেটে ফেলা হয়। পরে ৭ নভেম্বর ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে শিশুটির বাবা মো. আব্দুর রাজ্জাক ঢালী রিট করেন।

গত ৮ নভেম্বর হাত-পা হারানো রাকিবুজ্জামানকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন আদালত। এছাড়া শিশুটির দেশে-বিদেশে কী ধরনের চিকিৎসা প্রয়োজন ও চিকিৎসায় কত খরচ হবে তা জানাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালককে জানাতে বলা হয়। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। ৯ ডিসেম্বর তার চিকিৎসার জন্য দুই কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ১৮২ টাকা প্রয়োজন বলে প্রতিবেদন জমা দেওয়া হয়। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৫ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে এক আত্মীয়সহ চশমা কিনে বাসায় ফেরার পথে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মাজার গেট এলাকার খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়া (১৯)। এ ঘটনার পর তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। সেখানেও ক্ষতিপূরণের রুল জারি করা হয়েছে।

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে আজিমপুরের ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৩০ নভেম্বর এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। ওই রিট শুনানির অপেক্ষায়।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান এবং সংবাদপত্রকর্মী আহসান কবির খান নিহত হওয়ার ঘটনায় পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গত ১৩ ডিসেম্বর রিট করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: