বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

নোয়াখালীর আন্ডারচরের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল বকসী ও তার সহযোগী অস্ত্রসহ আটক

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক বকসীর ছেলে সদর পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল বকসী ও তার সহযোগীকে অস্ত্রসহ আটক করে গোয়েন্দা পুলিশকে দিয়েছে স্থানীয়রা।

জেলা শহর মাইজদী থেকে তিনটি দেশীয় তৈরি এলজিসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার রশিদ ড্রাইভার বাড়ির সামনে থেকে তাদের আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় এলাকাবাসী। আটক দুই যুবক সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকসীর ছেলে ইসমাইল বকসী (২৬) ও তার সহযোগী মাইন উদ্দিনকে (৩০)।

স্থানীয়রা জানান, সকাল থেকে দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল ইসমাইল বকসী ও তার সহযোগীরা। পরে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবককে আটক করে তারা। পরে তাদের কাছে থাকা একটি হাত ব্যাগ থেকে তিনটি দেশীয় তৈরি এলজি পাওয়া যায়। এসময় দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এদিকে আন্ডারচর ইউনিয়নের বাসিন্দারা জানান, আলী হায়দার বকসী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইসমাইল বকসীসহ চেয়ারম্যানপুত্ররা এলাকায় বেপোরয়া হয়ে উঠে। তারা ক্ষমতা দেখিয়ে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, সরকারি চাল কালো বাজারে বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এলাকায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার জানান, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: