বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

বান্দরবানে মাক্স বিহীন কোন গ্রাহক’কে সেবা না দেওয়ার পরামর্শ জেলা প্রশাসনের

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনা প্রতিরোধে মাক্স বিহীন কোন গ্রাহক’কে সেবা না দেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২২ জানুয়ারী)দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নেতৃ্ত্বে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে বিভিন্ন শ্রেণীর ব্যাবসায়ীদের এ পরামর্শ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল জানান, কোভিড-১৯ বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী’র নির্দেশনায় করোনা প্রতিরোধে মাক্স পরিধান বাধ্যতামূলক ও সংক্রমণ রোধে গণসচেতনা বৃদ্ধি করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বান্দরবান সদরস্থ মগবাজার এলাকায়
কোভিড-১৯ বিস্তার রোধে সরকারি নির্দেশনা উপেক্ষিত করায় ২ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ আইনে ৮ শত টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া নিন্ম আয়ের পেষাজীবি ও পথচারিদের মাঝে ৩শত মাক্স বিতরনও করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়,বেঞ্চ সহকারী সুমন পাল,বান্দরবান সদর থানার পুলিশ উপ- পরিদর্শক মোঃ আরিফ, অফিস সহায়ক চা চ মংসহ সঙ্গীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত কয়েক সপ্তাহে বান্দরবানে আশঙ্কা জনক হারে বাড়ছে করোনা সংক্রমিত রুগীর সংখ্যা।

এরই মধ্যে মন্ত্রী ,রাজনীতিবিদ, চিকিৎসক,শিক্ষক- শিক্ষিকাসহ আক্রান্ত হয়েছে অনেকেই। বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে সর্বশেষ ২২ জানুয়ারী পর্যন্ত জেলায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১৯২ জন। তৎমধ্যে সদরে ১৬৮,লামা ১৩,নাইক্ষংছড়ি ৭,আলীকদম ২ ওরোয়াংছড়ি ২।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: