শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হলেন সোহেল

জেলা প্রতিনিধি, রাজশাহী : উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান হলেন বেলাল উদ্দিন সোহেল। বেলাল উদ্দিন সোহেল ইউনিয়ন পরিষদের চেয়ার থেকে এবার উঠে গেলেন উপজেলা চেয়ারম্যানের চেয়ারে।

তিনি দোয়াত কলম প্রতিক নিয়ে ৬৬৭৩৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৩৬৮ ভোট। বুধবার রাতে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১০৭টি। সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে বেলাল উদ্দিন সোহেলকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন- রবিউল আলম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২১১৭৯ ভোট, সাজেদুর রহমান মার্কনী ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২২৪৮ ও সুনন্দন দাস মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১০৯৪৪ ভোট।

এরআগে সকাল সাড়ে ৮টা থেকে ভোগ গ্রহণ শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। একে একে আসতে থাকে কেন্দ্র থেকে ফলাফল। তবে রাজশাহীর এই দুই উপজেলায় ভোট চলাকালে কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: