রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৬ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩৮৯ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ৬০ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৭৮ লাখ ২৬ হাজার।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৮২ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৩৭ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৪৬৫ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: