মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

উজিরপুরে ১৬ বছর পর বিএনপির পথসভা

মোঃ মনিরুজ্জামান খোকন, উজিরপুর প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার মিলিত গণ অভ্যুত্থানে স্বৈরশাসক এর বিদায়ের পর বরিশাল জেলার শিকার পুর বন্দরে পথসভা করলেন উজিরপুর-বানারীপাড়া উপজেলার সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, গরীবের বন্ধু উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও পথে পথে নেতা-কর্মী ও সমর্থকদের রাস্তায় রাস্তায় অভ্যর্থনায় নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর সমাবেশ স্থনে পৌছলে তাকে অভ্যর্থনা জানান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস, এম আলাউদ্দীন, সদস্য সচিব মোঃ হুমায়ুন খান ও শিকার পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রব মিয়া।

প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাজদের দলে স্থান নেই। তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। সকল অপকর্ম থেকে বের হয়ে জনদরদী নেতা কর্মী হওয়ার পরামর্শ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, সরদার সিদ্দিকুর রহমান ও অংগ সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: