মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

উজিরপুরে শিশুদের মাঝে মালটা চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্দোগে নিবন্ধীত শিশুদের মাঝে মালটা গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শিকারপুর ইউনিয়ন পরিষদের সামনে ৩৪৬০ জন নিবন্ধিত শিশু পরিবারসহ মসজিদ, মন্দির, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ আরো ৭শত মালটা গাছে চারা বিতরণ করা হয়। সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় নিবন্ধিত প্রত্যেক শিশুকে ১ টি করে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটি একযোগে হরতা, সাতলা, জল্লা, শিকারপুর ও উজিরপুর পৌরসভায় প্রত্যেক শিশুকে সাতটি করে মোট ২৪,২২০ টি শিক্ষা উপকরণ খাতা উপহার দেওয়া হয় । ১১ সেপ্টেম্বর দুপুরে শিকারপুর ইউনিয়ন কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সিআর এসএস সহায়তাকারি চৈতি,পল্লব, প্রিয়াঙ্কা, লোরা,দিপালী ও ইউনিয়ন পরিষদের সচিবসহ অনেকে ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: