বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি মো. সোহেল হাওলাদার ওরফে শাখাওয়াত হোসেন (২৪) কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার টাংকি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের আল আমিন গ্রামের আনোয়ার হোসেন প্রকাশ খবির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে এসআই মো. ইকবাল হোসাইন, এসআই আবুল খায়ের সঙ্গীয় ফোর্সসহ রামগতি উপজেলার টাংকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রামগতি থানায় মামলা নং-১৩, তারিখ-১৬/০৩/২০২০খ্রি.।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রামগতি থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: