রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

গণপরিবহন আজ থেকে আগের ভাড়ায় ফিরছে

নিউজ ডেস্ক : করোনাকালে বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। ফলে অতিরিক্ত ভাড়ার বোঝা থেকে রেহাই পাবেন যাত্রীরা। তবে সেই সঙ্গে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে।

এখন থেকে শতভাগ আসন পূর্ণ করে যাত্রী নিতে পারবে গণপরিবহন। তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সেই সঙ্গে মানতে হবে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারসহ কিছু নির্দেশনা। করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়।দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়। তিন মাস বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর শনিবার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস-গণপরিবহন চলাচল করবে।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস ও গণপরিবহন চালাতে আমরা প্রস্তুত। এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: