বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম
জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

সাবেক এমপি এসএম আকরাম আর নেই

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এসএম আকরাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির।

এসএম আকরাম নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন। সাবেক এ আমলা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও আহ্বায়ক ছিলেন। পরে তিনি দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী হয়েছিলেন আকরাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইকবাল কবির জানান, দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আকরামে প্রথম জানাজার নামাজ রাজধানীর গুলশানে আজাদ মসজিদে রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকায় দ্বিতীয় এবং দুপুর ২টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: