মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বিস্ফোরণে দগ্ধ ৩৭ মুসল্লিকে বার্ন ইউনিটে ভর্তি, অনেকের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় তল্লা বড় মসজিদে এসি বিস্ফোরণে অন্তত ৪০ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া ৩৭ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার এশার নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, এশার নামাজ চলাকালে বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। সাথে সাথে মুসল্লিদের শরীরে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: