বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়

অটোরিকশায় মিটারের বেশি ভাড়া নিলেই মামলা

মিটারের বেশি ভাড়া আদায় করলে সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে মামলা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বিআরটিএ।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠিটি দেওয়া হয়েছে।সড়ক পরিবহন আইনে ভাড়াসংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

ওই চিঠিতে বলা হয়, গ্যাস বা পেট্রলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না।

এর ব্যত্যয় হলে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক ১ পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: