বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়

কবি সোহেল হাসান গালিব দুই দিনের রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) কবি সোহেল হাসান গালিবকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ডে না নিয়ে তাকে জামিন দেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সোহেল হাসান গালিবকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। পরে আদালত সেদিন রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক হুমায়ুন কবির আদালতকে লিখিতভাবে জানান, আসামি সোহেল হাসান গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: