রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

দিনাজপুরের সঙ্গে ঢাকা-রাজশাহী-খুলনার ট্রেন বন্ধ

নিউজ ডেস্ক : দিনাজপুরের হাকিমপুরে ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুত যান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাপুরের সঙ্গে ঢাকা-খুলনা-রাজশাহী ও নীলফামারীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঢেলুপাড়ায় নির্মাধীণ একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত যান এক্সপ্রেস ট্রেনটি ১০টি বগি ঢাকায় যাচ্ছিল। পথে ঢেলুপাড়ায় নির্মাধীণ একটি সেতুর কর্মীরা সেতুর কাজ করা হচ্ছে জানিয়ে তা থামতে বলেন।

ট্রেনটি থামানোর কিছু সময় পর সেতুর নির্মাণ কাজ শেষ হলে তা আবার চালু করা হয়। তবে ৯টি বগি সেতু পার হয়ে গেলেও একটি বগি সেতুর পার হয়েই লাইনচ্যুত হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত যান এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন যোগাযোগ বন্ধ আছে। উদ্ধার কাজ শুরু হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: