বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বিএনপির সালাহউদ্দিনের

নিউজ ডেস্ক : ‘প্রতিপক্ষের ভয়ভীতি ও হামলা-মামলা’ উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘এ আসনে ১৭ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী গাড়িবহর নিয়ে প্রচারণা শুরু করেছেন। আমি নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ দিলেও তারা আমলে নেয়নি। অথচ আমরা শান্তিপূর্ণভাবে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সভা করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচরণা শুরু করেছি। কিন্তু আমাদের প্রচারণায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। যতই হামলা চালানো হোক আমরা মাঠে আছি, থাকব। ঘরে ফিরে যাবো না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকব।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে (বুধবার) বেলা ১১টায় সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি ছিল। যা গতকালই আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু আজকে পুলিশ প্রশাসনের সামনেই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর আবুল কালাম অনুর নেতৃত্ব এ হামলা চালানো হয়। আমাদের ওপর বারবার আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু এবং আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের নেতৃত্বে হামলা চালানো হচ্ছে। এভাবে আমাদেরকে নির্বাচনে থেকে দূরে রাখা যাবে না। আমরা জনগণের কাছে যাব। শেষ পর্যন্ত মাঠে থাকব।’

নির্বাচন কমিশনকে পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন বলেন, ‘এর ব্যত্যয় ঘটলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আবার যদি হামলা হয়, জনগণ রুখে দাঁড়াবে।’ এ সময় তিনি সাংবাদিক ও দলের কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে এটা অলীক কল্পনা। এটা আশা করা যায় না। নির্বাচন কমিশন তো স্বীকারই করে নিয়েছে রাতে নির্বাচন হয়। এবার আর হবে না। আসলে নির্বাচন কমিশন পাপের প্রতিষ্ঠানে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘আর বেশি দিন নয়, অনেক অন্যায় অত্যাচার করেছে। সময় শেষ হয়ে আসছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ হুড়মুড় করে আসবে। ধানের শীষের পক্ষে জনস্রোত তৈরি হবে। আওয়ামী লীগ লেজগুটিয়ে পালাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, আবদুস সালাম আজাদ, তানভীর আহমদে রবিন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: