রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

সুগারমিলে কিছু নাই যে দুর্নীতি হবে-শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুয়ামুন বলেছেন, সুগারমিল বন্ধ নয়, সুগার মিলকে আধুনিকায়ন করে সুগার মিল থেকে সারাবছর আয়ের ব্যবস্থা করার কথা ভাবছে সরকার ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শন শেষে এ কথা বলেন শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুয়ামুন।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আঁখচাষী ও শ্রমিকদের স্বার্থে আমরা আজ ঠাকুরগাঁও চিনিকল পরিদর্শনে এসেছি যে কিভাবে সকল সম্পদের সঠিক ব্যবহার করে সারা বছর সুগার মিল থেকে আয় করা যায়? এখানকার আখচাষী ও শ্রমিকরা যাতে সারাবছর আয় করতে পারেন সে জন্য আমরা আজ এখানে পরিদর্শনে এসেছি।

মন্ত্রী আরও বলেন, সুগারমিলের যে জমিগুলো আছে সেগুলো বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে এবং দেশের চাহিদা পূরণ করে কিভাবে অন্যান্য খাদ্য উৎপাদন করা যায় সেজন্য আমরা কাজ করছি। অনেকে বলে থাকে আমরা সুগার মিল বন্ধ করছি। আমরা বন্ধ না বরং প্রধানমন্ত্রীর নির্দেশে চিনি শিল্পকে নতুন করে সাজানোর জন্য কাজ করছি আর তাই আমি এখানে আজ এসেছি।

তিনি আরও বলেন, এর জন্য আমাদের কর্মজজ্ঞ শুরু হয়েছে। বিভিন্ন টেন্ডার পক্রিয়া শুরু হয়েছে। সেই সাথে ইক্ষু গবেষণা গুলোকে দেশ ও বিদেশ থেকে দক্ষ লোক নিয়োগ করে আমরা আরও অত্যাধুনিক করতে চাই।

চিনির মিল গুলোতে অনিয়ম দুর্নীতি হয়, এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন সুগার মিলে এখন কিছু নাই দুর্নীতি হবে কিভাবে।

এ সময় উপস্থিত ছিলেন, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: