শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদনা সহকারী বিভাগের প্রধানের ইন্তেকাল

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদনা সহকারী বিভাগের প্রধান মো: আজহারুল ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি……রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ও বাংলাদেশ প্রতিদিন পরিবার। এছাড়া আরও শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১০টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

দীর্ঘদিন ধরে আজহারুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (সাবেক আয়শা মেমিারিয়াল) ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) স্থানান্তর করা হয়।

অবশেষে বৃহস্পতিবার রাতে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবর শোনার পর দীর্ঘদিনের সহকর্মীরা হাসপাতালে ছুটে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবারে নেমে আসে শোকের ছায়া।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: