মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

রামগঞ্জে শিশু নুশরাত ধর্ষণ-হত্যাকান্ড ও দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিশু নুশরাত ধর্ষণ-হত্যাকান্ডসহ সম্প্রতি বেগমগঞ্জ-লক্ষ্মীপুর ও রামগঞ্জে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে উপজেলার উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফরিদ আহম্মেদ ভূইয়া ছাত্র ইউনিয়নের উদ্যেগে রামগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রামগঞ্জ পৌর কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয় বিক্ষোভকারীরা।

এসময় বক্তাগণ ২০১৮ সনের জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ৭ বছরের শিশু নুশরাত হত্যাকারীর ফাঁসির দাবী করে জানান, শিশু নুশরাত ধর্ষণ ও হত্যাকারী দীর্ঘ ২ বছর জেলে থাকলেও অধ্যাবদি তার কোন শাস্তি হয়নি। তার ফাঁসি হলে লক্ষ্মীপুরের হীরামনি ধর্ষণ ও হত্যাকান্ড, রামগতিতে বিধবা নারী ধর্ষণ, রামগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা ঘটতো না।

বিচার ব্যাবস্থার দুর্বলতাই মূল কারন উল্লেখ করে বক্তাগণ আরো বলেন, যে দেশের প্রধানমন্ত্রী, স্পীকার ও বিরোধীদলীয় নেতা মহিলা সে দেশে ধর্ষণের ঘটনা মেনে নেয়া যায় না। যথাযথ আইন করে ধর্ষকের বিচার তাৎক্ষনিক করা হলে ধর্ষকরা এ দেশ থেকে আরো আগেই বিদায় নিতো।

এসময় বক্তব্য রাখেন, ওমর ফারুক রাহাত, ফারহানা মোস্তফা মুনা, নাসির উদ্দিন শিহাব, এশা আক্তার, ওয়াসিব আহম্মেদ শুভ, মাহামুদুল হাসান রনি প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: