বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারালো ইন্টার মায়ামি

উড়ন্ত হেডে গোল দেখা যায় লিওনেল মেসির কাছ থেকে খুব কমই। কিন্তু এবার সেই বিরল দৃশ্যই উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা। হেডে এক গোলসহ জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জেতালেন তিনি।

শনিবার রাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। ম্যাচের আগেই লিগের কমিশনার ডন গারবারের কাছ থেকে ‘গোল্ডেন বুট’ হাতে পান তিনি। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে আগেই পুরস্কারটি নিশ্চিত করেছিলেন মেসি। মাত্র একদিন আগে মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেন তিনি, আর পরের দিনই দলকে এনে দিলেন জয়সূচক পারফরম্যান্স।

ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে বক্সে দাঁড়িয়ে হালকা ভেসে ওঠা উড়ন্ত হেডে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। বিরতির পর ৬২ মিনিটে ইয়ান ফ্রের বাড়ানো ক্রসে হেড থেকে তাদেও আলেন্দে গোল করলে ব্যবধান হয় দ্বিগুণ।

ইনজুরি টাইমের ৬ষ্ঠ মিনিটে গোলরক্ষকের হাত ফসকে আসা বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি। যদিও ৯৬ মিনিটে হানি মুখতার একটি গোল শোধ করেন ন্যাশভিলের পক্ষে।

পুরো ম্যাচে মায়ামি বল দখলে এগিয়ে ছিল (৫৩%) এবং ১২টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। ন্যাশভিলের ৬ শটের মধ্যে ৩টি ছিল অনটার্গেট।

সপ্তাহখানেকের মধ্যে ন্যাশভিলকে দ্বিতীয়বার হারাল ইন্টার মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জিতেছিল তারা। এবারের জয়ে প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’ রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর দল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: