বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

শেখ হাসিনার হাতে দেশের মানুষ নিশ্চিন্ত ও নিরাপদ – তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যে দেশের মানুষ নিশ্চিন্ত ও নিরাপদ তারই বহিঃপ্রকাশ মন্ত্রীসভায় ধর্ষনের সর্বোচ্চ সাজা রেখে আইনের নীতিগত অনুমোদন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগ গঠন করেছিলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা দিয়ে গড়া। এ দল মানুষের কল্যাণের বাইরে কিছুই চিন্তা করে না। তাই যারা ধর্ষণের প্রতিকার না চেয়ে একে ইস্যু বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।

তিনি আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ধর্ষণ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ব্যারিস্টার তুরিন আফরোজ, অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ।

সমাবেশে ধর্ষণ রোধ আইনের সংস্কারে সাত দফা সুপারিশমালা উত্থাপন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: