রবিবার, ১০ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

বাংলাদেশসহ ৫ দেশের নাগরিকদের দুবাই ভ্রমণে নতুন নিয়ম

নিউজ স্কে :: দুবাই ভ্রমণে বাংলাদেশসহ ৫ দেশের ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের নতুন নিয়ম চালুর নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়মের আওতায় যাত্রীদের অবশ্যই বৈধ রাউন্ড ট্রিপ (আসা-যাওয়া) টিকিট সঙ্গে রাখতে হবে।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে বিমানবন্দরে প্রবেশের নিয়ম না মানায় গত মঙ্গলবার পর্যন্ত শতাধিক ভারতীয় ও পাকিস্তানি নাগরিক দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন। পরে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এরপর বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের এই নতুন নিয়ম জারির নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টরা বলছে, কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও নেপাল থেকে আসা ট্যুরিস্ট ভিসাধারীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য অবশ্যই বৈধ রাউন্ড ট্রিপ (আসা-যাওয়া) টিকিট সঙ্গে রাখতে হবে।

এয়ারলাইন্স কোম্পানিগুলোকে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাঁচ দেশ থেকে ট্যুরিস্ট ভিসায় আসা যেসব যাত্রীর কাছে ফিরতি টিকিট থাকবে না, তাদেরকে ফেরত পাঠানো হবে। আর তাদের ফেরত পাঠানোর ব্যয় বহন করতে হবে এয়ারলাইন্সগুলোকেই।

ট্রাভেল এজেন্টগুলোকে সেই সঙ্গে বলা হয়েছে, দুবাই ভ্রমণে ট্যুরিস্ট ভিসাধারীদের কাছে যেন অন্তত ২ হাজার দিরহাম করে থাকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: