শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া করোনা পজিটিভ

নিউজ ডেস্ক :: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার (৫৭) করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন নিশতার। জানিয়েছেন, করোনার দেওয়া নমুনায় সোমবার তার ফল পজিটিভ এসেছে।

সানিয়া নিশতারের করোনার সামান্য উপগর্স ছিল। সেজন্য তিনি নমুনা দিয়েছিলেন। ফল পজিটিভ আসায় স্বেচ্ছা আইসোলেশনে আছেন এবং বাসা থেকেই কাজ চালিয়ে যাবেন বলে চিকিৎসক, লেখক এবং পাকিস্তান প্রধানমন্ত্রীর দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিশতার টুইটে উল্লেখ করেছেন।

এর আগে কোভিড–১৯ পজিটিভ এসেছিলেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান। এছাড়া গত শুক্রবার পাঞ্জাব প্রদেশের দুই মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন খাদ্যমন্ত্রী ও পিটিআই নেতা আবদুল আলিম খান এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিয়া আসলাম ইকবাল।

করোনা উপসর্গ দেখা দেওয়ার দুই-একদিন আগে কিংবা পরে সানিয়া নিশতার প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।

এরই মধ্যে পাকিস্তানে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হওয়ার আভাস পাওয়া গেছে। করোনায় সুরক্ষা নীতি না মানায় চলতি সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্তের হার ১৪০ শতাংশ বেড়ে গেছে বলে দাবি করে টুইট করেছেন দেশটির কেবিনেট মন্ত্রী আসাদ ওমর। তিনি লিখেছেন, মানুষ সামাজিক দূরত্ব না মানলে আমরা নতুন করে জীবন ও জীবিকা হারাবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: