রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

চীনে নুডুলস খেয়ে একই পরিবারের ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: এক বছরের বেশি সময় ধরে ফ্রিজে রাখা নুডুলস খেয়ে চীনে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। চীনের ‍উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলেংজিয়াংয়ের জিশি শহরে এ ঘটনা ঘটেছে।

ওই নুডুলস খেয়ে গত ১০ অক্টোবর পরিবারের সাতজন প্রাপ্তবয়স্ক সদস্যের মৃত্যু হয়। এর পাঁচদিন আগে ওই নুডুলস খেয়েছিল পরিবারটির সদস্যরা।

ব্রিটেনের ডেইলি স্টার জানিয়েছে, সবশেষ গত সোমবার ওই পরিবারের আরেক সদস্যের মৃত্যু হয়। স্থানীয়ভাবে লি নামে পরিচিত ছিলেন ওই নারী।

তবে সৌভাগ্যবশত, পরিবারের তিন শিশু সদস্য ওই নুডুলসটি খায়নি। কারণ তাদের নুডুলসের স্বাদ পছন্দ হয়নি।

এমন ঘটনার পর সতর্কতা জারি করেছে স্বাস্থ্য কমিশন। হেইলংজিয়াং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ফুড সেফটি পরিচালক গাও ফেই বলেছেন, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা নুডুলস প্রাণঘাতী।

খবরে বলা হয়েছে, নুডলস খাওয়ার পর অসুস্থ বোধ করলে পরিবারটির সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।

জানা গেছে, ১২ জন যোগ দিয়েছিল ওই খাবার টেবিলে। মৃত্যু হয়েছে ৯ জনের। বাকি ৩ জন সেদিন নুডলস খায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: