রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

ভ্যালেন্সিয়াকে হারিয়ে পঞ্চমে উঠে এলো এলচে

নিউজ ডেস্ক :: স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো এলচে। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আর এক ম্যাচ বেশি খেলে ও এক পয়েন্ট বেশি নিয়ে গোল গড়ে শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। দুইয়ে ভিয়ারিয়াল।

শুক্রবার রাতে মার্তেনেজ ভ্যালেরো স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে ডান দিক থেকে বাঁ পায়ের শটে গোল করে এলচেকে এগিয়ে দেন জোসান ফার্নান্দেজ। এর ৮ মিনিট পর জোসানের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফিডেল। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এলচে।

দ্বিতীয়ার্থে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালেন্সিয়া। ম্যাচের ৭৪তম মিনিটে লি ক্যাঙ্গের পাসে টনি লোটার গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। বাকি সময়ে আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এলচে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: