রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

সকালে খালি পেটে কলা খেলে কী ক্ষতি?

নিউজ ডেস্ক :: সকালের নাস্তায় ঝক্কিঝামেলা এড়ানোর জন্য অনেকেই খালিপেটে কলা খান। কলা এমনই একটি ফল যা ব্রেকফাস্টে প্রায় অনিবার্য। কলা কোষ্ঠকাঠিন্য, অম্বল এবং আলসার হ্রাস করে এবং শরীর ঠাণ্ডা করে। কলাতে আয়রনের পরিমাণও বেশি যা হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় এবং রক্তাল্পতা নিরাময়ে সাহায্য করে।

তবে কলা খালি পেটে খাওয়া নিয়ে প্রচুর তর্ক রয়েছে। কলায় রয়েছে শরীরের জন্য উপকারী পটাসিয়াম, ফাইবার ও ম্যাগনেসিয়াম। তা শক্তি বৃদ্ধি করে এবং খিদে দূরে রাখে। প্রতিদিন কলা খাওয়া যায়। কিন্তু তা খালি পেটে খাওয়া ঠিক নয়।

কলায় ২৫ শতাংশ চিনি থাকে। এত বেশি পরিমাণে চিনি খালি পেটে খাওয়া হলে ক্লান্ত লাগতে পারে। এ ছাড়াও কলা খালি পেটে খাওয়া হলে অ্যাসিডিটি হতে পারে।
আয়ুর্বেদ শাস্ত্রের মতে, সকালে খালি পেটে কোনো ফল খাওয়া ঠিক নয়। বর্তমানে আমরা যে ফলই কিনতে যাই না কেন, তাতে ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। তাই সকালে খালি পেটে তা খাওয়া একেবারেই অনুচিত।

কলায় পটাসিয়াম, ফাইবার এবং ম্যাগনেসিয়ামের উৎস যা আপনার দেহের বিভিন্ন পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করে। এটি শক্তি বাড়ায় এবং খিদে হ্রাস করে। পুষ্টিবিদদের মতে, কলা অ্যাসিডযুক্ত এবং এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে, ফলে সকালে খালি পেটে না খাওয়াই ভালো।

সকালে কলা খেতে পারেন। কিন্তু তা খেতে হবে অন্য খাবারের সঙ্গে মিশিয়ে। রুটি বা পরোটা খেয়ে তারপর কলা খেতে পারেন, কলার স্মুদি খাওয়া যেতে পারে, আবার ওটমিলের সঙ্গে কলা ও অন্যান্য ফল মিশিয়ে খেতে পারেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: