রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ অক্টোবর, ২০২০ উদযাপন করা হয়েছে। সবার জন্যে সব সময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। 

বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৮৪টি শাখা, ২২টি উপশাখা, ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৬০টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি: সহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: