শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশকে তুরস্কের পক্ষ থেকে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান

নিউজ ডেস্ক :: বাংলাদেশকে তুরস্কের রাষ্ট্রপতির পক্ষ থেকে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এ সব চিকিৎসা সামগ্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নিকট হস্তান্তর করেন।

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, এন-৯৫ মাস্ক, গাউন, ফেস শিল্ড এবং প্রতিরোধক চশমা। এবার চতুর্থবারের মত তুরস্কের পক্ষ থেকে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করা হলো।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের রাষ্ট্রপ্রতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্কের রাষ্ট্রপতি বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি হওয়া উচিত বলে ইতোপূর্বে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশও এ বিষয়ে কাজ করছে।

ড. মোমেন বাংলাদেশের জনগণের সাথে তুরস্কের জনসাধারণের আত্মিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে এই সম্পর্ককে আরো নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। এছাড়া করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ডি-৮ সম্মেলন অথবা মুজিববর্ষের চূড়ান্ত অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান বাংলাদেশ সফর করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ প্রকাশ করেছেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: