রবিবার, ১০ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

আট লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য কিনবে সরকার

নিউজ ডেস্ক :: এ বছর খাদ্য অধিদপ্তরের মাধ্যমে মোট আট লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করবে সরকার। এর মধ্যে দুই লাখ টন ধান কৃষকের কাছ থেকে সরাসরি কিনবে খাদ্য অধিদপ্তর। বাকি খাদ্যশস্য চালকল মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।

সভায় চলতি আমন মৌসুমে ২০২০ সালের ৭ নভেম্বর থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ২ লাখ টন ধান, ২০২০ সালের ৭ নভেম্বর থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার অনুমোদন দেওয়া হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

প্রান্তিক চাষীর ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গতবছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে। গত বছর ২৬ টাকা দরে ৬ লাখ টন ধান, ৩৬ টাকা দরে ৩ লাখ ৩৮ হাজার টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দরে ৪৩ হাজার ৪০১ টন আতপ চাল সংগ্রহ করেছিল সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: