রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সোনাইমুড়ীতে কৃষকলীগের আলোচনা সভা ও বিনামূল্যে বিজ বিতরণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে কৃষকলীগের আলোচনা সভা ও বিনামূল্যে বিজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

সোনাইমুড়ী উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমাস খান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাস্টার, সদস্য বেলাল হোসেন পাটোয়ারী, মোঃ বাবলু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম বাচ্চু, পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ।

উল্লেখ্য, গুণগত মানের ফসল উৎপাদনের জন্য ধান, লালশাক ঢাটাসহ বিভিন্ন ধরনের বিজ দরিদ্র কৃষকদের বিতরণ করেন অতিথিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: