শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম
এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করকাঠামো সংস্কারে নীতি ও প্রশাসন আলাদা করলেই কি রাজস্ব বাড়বে এনসিপিতে পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি, বিলুপ্ত ৭ পদ এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা! – এড. আবুল খায়ের

জীবনের কত ছবি
কবিতার কত কথা
দূরে দূরে হারিয়ে যায়
রাখতে পারিনি ধরে
একান্ত আপন করে
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

রূঢ় বাস্তবতা
আইনের পরিভাষা
মানবতার কান্না
ফরমায়েশী গল্প
শ্রেষ্ঠ কবিতাটা হলোনা লেখা ।

দ্রোহের কবি
কবিতা লিখেছো
রাজমহলের রাজরাণীর
দেখোনি কৃষাণীর কালো চোখ
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

দ্রোহের কবি
প্রেমিকার মৃত্যু হয়েছে
ভালোবাসার মৃত্যু হয়েছে
নেবে কি ঝরা ফুলের ঘ্রাণ
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

দ্রোহের কবি
কৃষাণীর বেনী খোলা চুল
জলে ভেজা নরম দু’ খানি হাত
মাটি মাখা ধবল পায়ের পাতা
দেখোনি অনাবৃত হলদে বাহু
শ্রেষ্ঠ কবিতাটা হলো না লেখা ।

আমি কবি হতে আসিনি
আমি মাধুরীকে চাঁদ দেবো
আর দেবো নীলিমাকে নীলাকাশ-

আমার প্রিয় বাংলাদেশ
আমি তোমায় ভালোবাসি ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: