শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

যমুনা ব্যাংকের সঙ্গে আইএসইউ`র পে-রোল সার্ভিস সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক :: যমুনা ব্যাংক লিমিটেড ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি(আইএসইউ)’র সাথে একটি পে-রোল সার্ভিস সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে উক্ত ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সার্ভিস চার্জবিহীন একাউন্ট, ফ্রি ডেবিট কার্ড, ফিস জমাসহ নানা সুবিধা ভোগ করতে পারবেন।

এছাড়াও আইএসইউ’র শিক্ষার্থীরা যমুনা ব্যাংকে ইন্টার্ন করার বিশেষ সুবিধা পাবেন। পক্ষান্তরে যমুনা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা আইএসইউ-তে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন। যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং আইএসইউ’র পক্ষে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, অলটারনাটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান আবুল বাশার মোহাম্মদ সাদি ও আইএসইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুর, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কে আই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: